Saturday, June 27, 2026

মদ্যপানের বিরোধিতা করে খুন জয়নগরে, গ্রেফতার ২ দুষ্কৃতী

Date:

Share post:

প্রকাশ্যে মদ খাওয়া ও গালিগালাজের প্রতিবাদ করে দুষ্কৃতীদের হাতে খুন হন জয়নগরের (Jaynagar) সায়েম খান নামে এক যুবক। রবিবার ঘটনাটি ঘটে জয়নগরের বকুলতলায়। ঘটনায় দুজনকে গ্রেফতারও করে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station)। স্থানীয় বাসিন্দাদের দাবি, মূল অভিযুক্ত এখনও ফেরার। সেই অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করতে হবে, সেই দাবি তুলে বুধবার সকাল থেকে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

জয়নগরের (Jaynagar) বুইচবাটি বেলেচণ্ডী এলাকায় প্রকাশ্যে মদ খেয়ে গালিগালাজ করতো কিছু যুবক। তার প্রতিবাদ করেন ইউসুফ খান, সায়েম খান-সহ স্থানীয় যুবকরা। রবিবার রাতে এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। রাতে ঝামেলার পর সোমবার সকালেও বাড়ি গিয়ে প্রতিবাদীদের বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনায় ৫ জন জখম হলে তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই মারা যান সায়েম খান (৩০)।

এই ঘটনার তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ (Bakultala police station) মোক্তার শেখ ও কুতুবউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে। তারপরও বুধবার রাস্তা অবরোধ ও বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য অপরাধীদেরও দ্রুত গ্রেফতার করতে হবে। দিনভর রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভে (protest) নামলেন স্থানীয়রা। পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...