Tuesday, June 23, 2026

ফিরল স্বস্তি: জরুরি পরিস্থিতিতে কর্মচারীদের বাতিল হওয়া ছুটি ফের চালু করল রাজ্য সরকার

Date:

Share post:

ভারত-পাক অস্থির পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বাতিল হওয়া ছুটি ফের চালু করল রাজ্য। বুধবার অর্থ দফতরের (Finance Department) তরফে বিজ্ঞপ্তি (Notice) জারি করে একথা জানানো হয়েছে। সেখানে লেখা, সরকারি কর্মীদের (Government Employee) ছুটি সংক্রান্ত পূর্ববর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।

৭ মে ভারত-পাক সীমান্তে উত্তেজনার আবহে রাজ্য সরকারের তরফে প্রশাসনিক পরিকাঠামোকে প্রস্তুত রাখতে সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি, স্টেশন লিভ-সহ সবধরনের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সেই প্রেক্ষিতে নতুন করে ছুটির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerje) উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কর্মীদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক দায়বদ্ধতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে আগের নিয়মে ছুটি, স্টেশন লিভ ও অন্যান্য অনুমোদন প্রক্রিয়া চলবে। ইতিমধ্যেই অধিকাংশ দফতরে এই নির্দেশ পৌঁছে গিয়েছে।
আরও খবরমুখ্যমন্ত্রীর উন্নয়ন কাজে মুগ্ধ: হাত ছেড়ে জোড়াফুলে শঙ্কর মালাকার, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ

নতুন নির্দেশিকার খবর ছড়িয়ে পড়তেই স্বস্তিতে কর্মীরা। এক কর্মচারীর মন্তব্য, “শেষ কয়েকটা সপ্তাহ ভীষণ চাপের ছিল। এখন অন্তত একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে।”

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...