Monday, April 6, 2026

ফের বাংলার জয়জয়কার! রাজ্যের কোচিং সেন্টারে পড়ে উত্তীর্ণ ১০ পড়ুয়া! সংবর্ধনা সরকারের

Date:

Share post:

সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৪-এ নজরকাড়া সাফল্য পেল পশ্চিমবঙ্গ। দেশজুড়ে মেধাতালিকায় উজ্জ্বল হয়ে উঠেছেন রাজ্যের দুই কৃতী— মেঘনা চক্রবর্তী এবং ঊর্মি সিনহা। তাঁদের সাফল্যে গর্বে ভাসছে বাংলা।

মডার্ন হাইস্কুলের প্রাক্তনী মেঘনা চক্রবর্তী এই পরীক্ষায় পেয়েছেন ৭৯-তম স্থান। ইন্টারভিউ রাউন্ডে তিনি পেয়েছেন ২১৫ নম্বর, যা এই বছর দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর। সর্বোচ্চ নম্বর ছিল ২১৬। এক নম্বরের ব্যবধানে দেশের সেরা ইন্টারভিউ পারফরমারদের তালিকায় উঠে এসেছেন মেঘনা। তিনি পড়াশোনা করেছেন রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে।

রাজ্য থেকে এ বছর মোট ১০ জন পরীক্ষার্থী সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মেঘনা বলেন, “আমি অন্ধকার আর অনিশ্চয়তায় ভরা একটা জায়গা থেকে উঠে এসেছি। কিন্তু এই জায়গায় পৌঁছনোর জন্য যে কষ্ট আর সংগ্রামের প্রয়োজন, সেটা কি কখনও আমরা ভুলে যেতে পারব?”

প্রসঙ্গত, মেঘনার এটি ছিল দ্বিতীয় প্রয়াস। প্রথমবার ইন্টারভিউ পর্যন্তও পৌঁছতে পারেননি। তিনি সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক এবং জেএনইউ থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন।

অন্যদিকে, ঊর্মি সিনহা প্রথমবার পরীক্ষায় বসেই পেয়েছেন ১৭০-তম স্থান। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল আইএএস হওয়ার। সেই স্বপ্ন পূরণের দিনে সংবর্ধনা মঞ্চে মায়ের চোখে জল দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনিও।

আরও পড়ুন – ধর্মের বেড়াজাল, অসুখের চোখরাঙানি পেরিয়ে কলকাতার রকির সঙ্গে বিবাহবন্ধনে হিনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...