Monday, April 6, 2026

ধর্মের বেড়াজাল, অসুখের চোখরাঙানি পেরিয়ে কলকাতার রকির সঙ্গে বিবাহবন্ধনে হিনা

Date:

Share post:

বিয়ে করলেন অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক কলকাতার ছেলে রকি জয়সওয়ালের বিবাহ বন্ধনে টিনসেল টাউনের নায়িকা (Hina Khan Rocky Jaiswal Marriage) । বলিউড তারকা ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রতি মুহূর্তে প্রেমিকার হাত শক্ত করে ধরে রেখেছিলেন মহানগরের ব্যবসায়ী। দুজনে ধর্ম আলাদা, কিন্তু প্রেম তাতে বাধাপ্রাপ্ত হয়নি। অবশেষে চারহাত এক হল, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রকি ও হিনা। যেভাবে এতদিন প্রেমিক কঠিন সময়গুলোতে পাশে থেকেছেন, আগামীতে যেন সেভাবেই বরের পাশে থাকার অঙ্গীকার করলেন বলিউড নায়িকা (Bollywood Actress)। বিবাহবাসরেই এক হল দুই ঠোঁট। কর্কট রোগ আর ধর্মের বেড়াজালকে তুড়ি মেরে উড়িয়ে চুমুর দিব্যি দিয়েই শুরু নতুন জীবন।

ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন হিনা। লড়াইটা যে কঠিন সে কথা বলিউড অভিনেত্রী নিজেই বারবার জানিয়েছেন। প্রেমিক প্রথম থেকেই তাঁকে আগলে রেখেছেন। তাই মারণ রোগের সঙ্গে লড়াই করতে করতেও কখনও মনোবল হারাননি বিটাউনের নায়িকা। অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে গিয়েছে অভিনেত্রীকে। রকি কখনও প্রেমিকার মুখে খাবার তুলে দিয়েছেন, কখনও আবার জীবনসঙ্গিনীর মানসিক অবস্থার কথা ভেবে নিজে মাথা কামিয়েছেন। অবশেষে ১৩ বছরের প্রেম পরিপূর্ণতা পেল। রকি জয়সওয়ালের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী।

ধূসর রঙের লেহেঙ্গা আর মানানসই রুপো-হিরের জরোয়ার গয়নায় মোহময়ী লাগছিল ‘কলকাতার বৌমা’কে। রং বিলান্তি পোশাকে ব্যবসায়ী বর। প্রেমে আইনি সিলমোহর পড়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন হিনা। তিনি লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একত্রিত হয়েছে, জীবনের শেষপ্রান্তে বন্ধন তৈরি হল। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ, আমাদের প্রেমে আইনি সিলমোহর পড়ল। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।” নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...