Friday, June 26, 2026

গাঁটছড়া বাঁধলেন মহুয়া-পিনাকী: চেনেন দুজনের প্রাক্তনদের!

Date:

Share post:

গ্রীষ্মের উত্তাপ আরও বাড়িয়ে দিল এক বিয়ের খবরে। দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাত্রও রাজনৈতিক জগতের মানুষ। পুরীর প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র। তাঁরও এটি দ্বিতীয় বিয়ে। চেনেন তাঁদের প্রাক্তনদের?

৫১ বছরের মহুয়া ও ৬৫ বছরের পিনাকী দুজনেই আগে বিয়ে করেছিলেন। রাজনীতিতে আসার আগে কর্পোর্ট ওয়ার্ল্ডের ছিলেন মহুয়া মৈত্র। মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ দীর্ঘ দিন ছিলেন তিনি। ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন। সেই সময় ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক হয় মহুয়ার। দুজনে বিয়েও করেন। কিন্তু কিছুদিন পরে দুজনের বিচ্ছেদ হয়। পরে বিয়ে করেন লার্স। তাঁর সন্তান রয়েছে। বছর খানেক আগে ঘুষকাণ্ডে জানা যায় সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মহুয়ার। জয় অনন্ত তাঁর বিরুদ্ধে যখন ঘুষ নেওয়ার অভিযোগ আনেন, তখন মহুয়া তাঁকে ‘জিল্টেড এক্স’ বলেও কটাক্ষ করেন।

পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশার মেয়ে সঙ্গীতা মিশ্রকে। এক পুত্র ও এক কন্যা রয়েছে তাঁদের। তবে কয়েক বছর আগে সঙ্গীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় পিনাকীর।

তবে, মহুয়ার ঘনিষ্ঠমহল সূত্রে খবর, পিনাকী-মহুয়ার সম্পর্কে কথা অজানা ছিল না তাঁদের। বিয়ে করছেন সেটাও জানা ছিল। তবে, দিনক্ষণ জানা ছিল কি না তা অবশ্য বলেননি কেউ। বিয়ের পরে এখন ইউরোপে হানিমুন সারছেন নবদম্পতি।

আরও পড়ুন – রেশন দোকানে আগাম খাদ্য সরবরাহে উদ্যোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...