Wednesday, June 10, 2026

ইনস্টাগ্রামে আপত্তিকর পোস্ট: শর্তসাপেক্ষে জামিন আইন পড়ুয়াকে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইন পড়ুয়া শর্মিষ্ঠা পানোলি। অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মাহমুদাবাদের উদাহরণ তুলে ধরে জামিনের আবেদন করলে অন্তর্বর্তী জামিন মঞ্জুর (interim bail) হয় শর্মিষ্ঠার।

পহেলগাম হামলা (Pahalgam attack) পরবর্তীতে ইনস্টাগ্রামে বিদ্বেষমূলক পোস্ট করার কারণে একাধিক অভিযোগ দায়ের হয় কলকাতায়। সেই মতো কলকাতা পুলিশ তাঁকে গুরগাঁও থেকে গ্রেফতার করে। আদালতে পেশের পরে তাঁর জামিন না মঞ্জুর হয়। আদালতের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিলে পাল্টা জামিনের আবেদন করেন শর্মিষ্ঠা।

সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরির সামনে রাজ্যের তরফ থেকে দাবি জানানো হয়, তদন্তে নেমে অভিযুক্তকে পলাতক পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে জামিন পেলে তিনি আবারও অসহযোগিতা করবেন। সেখানেই আদালত শর্ত দেয় নিয়মিত ম্যাজিস্ট্রেটের সঙ্গে সহযোগিতা করতে হবে শর্মিষ্ঠাকে। পহেলগাম হামলা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক মাহমুদাবাদ। কিন্তু তিনিও জামিন পান। সেক্ষেত্রে শর্মিষ্ঠা জামিন (bail) না পেলে তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে, বলে দাবি করেন তাঁর আইনজীবী। সেখানেই শর্তসাপেক্ষে বৃহস্পতিবার জামিন পেলেন তিনি।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...