Saturday, April 4, 2026

বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ডে এবার কোহলির বিরুদ্ধে এফআইআর!

Date:

Share post:

প্রথমবার আইপিএল (IPL 2025) খেতাব জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আনন্দের রেশ নিমেষেই শেষ। বেঙ্গালুরুতে ‘ভিকট্রি সেলিব্রেশনে’ পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় বিপাকে আরসিবি (Royal Challengers Bengaluru) কর্তারা। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং হেডকে গ্রেফতার করা হয়েছে। এবার আশঙ্কা সত্যি করে এফআইআর (FIR) হল বিরাট কোহলির (Virat Kohli) নামে।

আরসিবি ফ্যানেদের কাছে কিং কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা প্রশ্নাতীত। কোহলি অ্যান্ড কোং যখন কাপ নিয়ে চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত, এখন স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা।পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। এরপর প্রশ্ন উঠতে শুরু করে, বাইরে যখন স্বজনহারাদের কান্না, তখন ভিতরে কীভাবে আরসিবি’র ভিক্ট্রি ল্যাপ চলছে! RCB ফ্যানেরা যাঁকে ‘ভগবান’ মনে করেন সেই বিরাট (VK) কি এই সংক্রান্ত কোনও খবরই পাননি? কোহলি তো জানতেন তাঁকে দেখার উন্মাদনা কতটা, তাহলে কি RCB-র এই অনুষ্ঠান নিয়ে কর্তাদের সঙ্গে একবার কথা বলতে পারতেন না ক্রিকেটার? সোশ্যাল মিডিয়ায় এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারেও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার স্মৃতি উস্কে অনেকে বিরাটের (Virat Kohli) বিরুদ্ধে পদক্ষেপের দাবিও করেন। এরপরই জানা যায় বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় আরসিবির প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কর্নাটকের শিবমোগা জেলার সমাজকর্মী বেঙ্কটেশ এই অভিযোগ করে বলেন, কোহলির জন্যই স্টেডিয়ামের বাইরে অত সমর্থক হাজির হয়েছিলেন! ১১ জন নিরীহ অনুরাগীদের মৃত্যুর দায় তিনি অস্বীকার করতে পারেন না। বেঙ্কটেশের অভিযোগ খতিয়ে দেখা হবে। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত সপরিবারে দেশের বাইরে রয়েছেন বিরাট কোহলি। তাই এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

-.-

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...