Thursday, March 26, 2026

সোমবার থেকে শুরু বিধানসভার অধিবেশন, প্রথম দিন শোকপ্রস্তাবে মুলতুবি 

Date:

Share post:

সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার নতুন অধিবেশন। বিধানসভার প্রথা মেনে প্রথম দিনে সদ্যপ্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে শোকপ্রস্তাব গৃহীত হবে এবং তারপরই অধিবেশন মুলতুবি রাখা হবে। মঙ্গলবার থেকে পুরোদমে অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার অধিবেশনের বিশেষ আকর্ষণ হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর “অপারেশন সিঁদুর”-এর সাফল্যকে ঘিরে আলোচনা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী—দুজনেই বিধানসভায় বক্তব্য রাখবেন। ফলে শাসক-বিরোধী তরজা জমে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

পরবর্তী দুদিন বিধানসভায় থাকবে প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার, উল্লেখ পর্ব এবং বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সূচি চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও এবারের অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে চলেছে, যেখানে বিধানসভায় পাস হওয়া বিলে রাজ্যপাল কোন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি জানাবেন, তার একটি সীমা নির্ধারণের দাবি তোলা হতে পারে। পাশাপাশি, সাম্প্রতিক মুর্শিদাবাদ ও মালদার সংঘর্ষের ঘটনায় বিদেশি নাগরিকদের সম্পৃক্ততা নিয়ে আলোচনার পাশাপাশি নিন্দা প্রস্তাবও পেশ করা হতে পারে।

সপ্তাহ দুয়েক চলতে চলা এই অধিবেশন রাজনৈতিক উত্তাপের পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন – তৃতীয় মোদি সরকারের বর্ষপূর্তি: প্রতিশ্রুতি থেকে যোজন দূরত্ব, ধুইয়ে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...