Thursday, June 11, 2026

বিজেপি শাসিত ওড়িশায় দুদিন ধরে গণধর্ষণ! নির্যাতিতা দুই নাবালিকা

Date:

Share post:

একের পর এক বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তার করুণ ছবি প্রকাশ্যে আসা শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপি শাসতি রাজ্যগুলির যে কোনও নজর নেই, তা প্রমাণিত কিশোরী থেকে নারীদের অপহরণ থেকে ধর্ষণের (rape) ঘটনায়। সাম্প্রতিক উদাহরণ ওড়িশার (Odisha)। সম্প্রতি ওড়িশায় বেশ কয়েকটি অপহরণ ধর্ষণের ছবি উঠে এসেছে। এবারে একই সঙ্গে ধর্ষিতা দুই নাবালিকা (minor girls)। লাগাতার দুদিন ধরে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ জানিয়েছে তাদের পরিবার।

ওড়িশার গঞ্জাম জেলায় একটি বিয়েবাড়ি থেকে ভুল বুঝিয়ে দুই নাবালিকাকে তুলে নিয়ে যায় চার যুবক। এদের মধ্যে এক যুবক নাবালিকাদের পূর্ব পরিচিত ছিল। সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। গোলানথারা এলাকায় পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ (gang rape) করা হয় তাঁদের। দুদিন পরে সেই পরিত্যক্ত বাড়িতেই দুজনকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। তাদের পরিবার সেই বাড়ি থেকেই তাদের উদ্ধার করে।

এরপরই ৪ জুন পুলিশে অভিযোগ দায়ের করা হয়। দুই নাবালিকার শারীরিক পরীক্ষা হয় ৬ জুন। এরপরই দুটি দল নিয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করে। রাজ্যের সীমান্ত পেরিয়ে বিশাখাপত্তনম যাওয়ার পথে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তবে আইন শৃঙ্খলার এই ধরনের অধঃপতনে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিয়েবাড়ি থেকে একসঙ্গে ১৪ ও ১৫ বছরের দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের (gang rape) সাহস কীভাবে পেল দুষ্কৃতীরা, সেই প্রশ্ন তুলছে নির্যাতিতাদের পরিবার।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...