Tuesday, June 16, 2026

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, উত্তরবঙ্গে দাঁড়িয়ে একের পর এক ট্রেন

Date:

Share post:

রেল দুর্ভোগ যেন মিটতেই চাইছে না। রেলে সফর প্রতিদিন সাধারণ মানুষের কাছে বিভীষিকা তৈরি করছে। তার সাম্প্রতিক উদাহরণ উত্তরবঙ্গের নকসালবাড়ির (Naxalbari) কাছে শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেসের (Siliguri-Katihar Intercity Express) ইঞ্জিনের বিকল হয়ে যাওয়া। যার জেরে উত্তরবঙ্গে একের পর এক ট্রেন দাঁড়িয়ে গিয়ে দুর্ভোগের শিকার রেলযাত্রীরা।

রবিবার দুপুরে ৩টে নাগাদ ১৫৭২০ শিলিগুড়ি-কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি থেকে নকসালবাড়িতে পৌঁছায়। নকসালবাড়ি (Naxalbari) ছেড়ে কিছুটা এগোনোর পরই বিকল হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন (engine)। খবর দেওয়া হয় নকসালবাড়ি স্টেশনে। সেখান থেকে ট্রেনটিকে মেরামতির ব্যবস্থা শুরু করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও রেলের কর্মীরা।

তবে তার মধ্যেই ভেঙে পড়ে রেলের পরিষেবা। বাগডোগরায় আটকে পড়ে মহানন্দা এক্সপ্রেস। মাঝপথে আটকে যায় ক্যাপিটাল এক্সপ্রেস। অন্যদিকে দুর্ভোগের শিকার হন কাটিহারগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীরা। গরমে ট্রেন থেকে নেমে তাঁরা মাঠেই অপেক্ষা করতে থাকেন মেরামতির। নকসালবাড়ি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় দুঘণ্টা পেরিয়ে গেলেও ইঞ্জিন স্বাভাবিক হয় না। রেলের তরফ থেকে শিলিগুড়ি থেকে অন্য ইঞ্জিন (engine) এনে ট্রেনটিকে নকসালবাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তার ফলে অন্তত অন্যান্য ট্রেনগুলিকে পার করে দেওয়ার চেষ্টা করে রেল কর্তৃপক্ষ।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...