Wednesday, June 10, 2026

ছত্তিশগড়ে মাও IED: নিহত অতিরিক্ত পুলিশ সুপার, আহত একাধিক পুলিশকর্মী

Date:

Share post:

দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার দাবি করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ছত্তিশগড়কে (Chhattisgarh) মাওবাদ-মুক্ত ঘোষণার পথেও হাঁটতে চলেছিল বিজেপি সরকার। তার কয়েকদিনের মধ্যেই চরম হানা মাওবাদীদের। ছত্তিশগড়ের সুকমায় (Sukma) মাওবাদীদের আইইডি বিস্ফোরণে (IED blast) নিহত হলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ASP)। বেশ কয়েকজন জওয়ান আহত বলেও জানানো হয় পুলিশের তরফে। ঘটনায় ফের একবার মাওবাদীদের ফিরে আসার ইঙ্গিত মিলেছে ছত্তিশগড়ে।

সুকমার কোনটা (Konta) এলাকায় চাষের যন্ত্রপাতিতে মাওবাদীরা আগুন লাগিয়ে দিয়েছে, এরকম খবর পেয়ে সোমবার ভোরে রওনা দেয় পুলিশের একটি দল। নেতৃত্বে ছিলেন সুকমা জেলার কোনটা ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার (ASP) আকাশ রাও গিরিপুঞ্জে। পায়ে হেঁটে এলাকায় ঢোকার সময়ই মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) গুরুতর আহত হন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ছত্তিশগড় প্রশাসন।

মাওবাদী ও নকসালদের কার্যকলাপের কারণে সাধারণত মাও-প্রবণ এলাকাগুলিতে পুলিশ ও যৌথ বাহিনী পায়ে হেঁটে অভিযান চালিয়ে থাকে। সম্প্রতি একের পর এক মাওবাদী (Maoist) কেন্দ্রীয় নেতৃত্বকে নিহত করে মাওবাদীদের আত্মসমর্পণে বাধ্য করেছে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের যৌথ বাহিনী। এতে মাওবাদীদের শক্তি অনেকাংশে কমে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। তবে শেষ হওয়ার আগে তারা যে চরম প্রহার করবে এভাবে তা প্রত্যাশা করেনি ছত্তিশগড় প্রশাসন বা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক।

সোমবারের ঘটনায় আহত বাকি জওয়ানদের চিকিৎসা চলছে কোনটা হাসপাতালে। তবে তাঁরা সবাই বিপন্মুক্ত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কোনটার স্টেশন হাউস অফিসার ও এসডিপিও। এই এলাকাতেই ১০ জুন ভারত বনধের (bandh) ডাক দিয়েছে মাওবাদীরা। এই ঘটনার পরে সেই বনধে অশান্তির আভাস দিচ্ছে প্রসাশনের একাংশ।

Related articles

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...