Friday, March 27, 2026

নভেম্বরে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট

Date:

Share post:

ম্যাচ সরে যাওয়ার পরই বড় ম্যাচ পেল ইডেন(Eden) গার্ডেন্স। অক্টোবরের নয় , ইডেনে ভারতীয় দল টেস্ট খেলতে নামবে এই বছরের নভেম্বর মাসে। প্রতিপক্ষও বদলে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নয়, ইডেনে(Eden) দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টেস্টে নামবে ভারতীয় দল। আগামী নভেম্বরেই ইডেনে প্রথমবার টেস্ট অধিনায়ক হিসাবে নামবেন শুভমন গিল। সোমবারই পরিবর্তিত সূচি ঘোষণা করেছে বিসিসিআই(BCCI)। সখানেই ১৪ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া(Team India)।

কয়েকদিন আগেই শোনা গিয়েছিল চলতি মরসুমে ঘরের মাঠে ভারতের সিরিজের সূচী নাকি বদল করতে চলেছে বিসিসিআই। আর তাতেই ইডেন থেকে ম্যাচ সরছে। আগামী অক্টোবরে ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ(INDvWI) দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ এখান থেকে দিল্লিতে সরিয়ে দিয়েছে বোর্ড। সেই নিয়ে আলোচনাও চলছিল। তবে সেই ম্যাচের বদলে ইডেন কিন্তু এবার আরও বড় ম্যাচ পেল। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল ইডেন গার্ডেন্সে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

শোনা যাচ্ছে দিল্লির অতিরিক্ত দূষণের কথা মাথায় রেখেই নাকি নভেম্বরে দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করেছিল বোর্ড। সেই পরিকল্পনা মাফিকই ইডেন থেকে ভারত – ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর সেখানে ভারত বনাম দক্ষিণ টেস্ট চলে আসছে ইডেন গার্ডেন্সে। কার্যত পুজোর পরও কলকাতা কিন্তু সরগরমই থাকছে। ইডেনে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলবে ভারতের। দু ম্যাচের সিরিজ শুরুই হবে ইডেন দিয়ে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...