Thursday, March 26, 2026

কেরালা উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ! দ্রুত পদক্ষেপ ভারতীয় নৌসেনা

Date:

Share post:

কেরালার উপকূলে সিঙ্গাপুরের (Singapore) পণ্য জাহাজে (Cargo Ship) বিস্ফোরণ। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের মেরিটাইম অপারেশনস সেন্টার কোচিতে বিস্ফোরণের খবর পায়। খবর পাওয়া মাত্রই কেরালার উপকূলে পৌঁছছে ভারতীয় যুদ্ধজাহাজ NIS সুরত। পাঠানো হয়েছে নৌসেনার বিমানও।

সূত্রের খবর, সিঙ্গাপুরের ২৭০ মিটার লম্বা পণ্য জাহাজ MV ওয়ান হাই ৫০৩ ৭ জুন কলম্বো থেকে রওনা হয়ে মুম্বইয়ের (Mumbai) দিকে যাচ্ছিল। ১০ জুন গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার মাঝেই এই বিপত্তি।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিঙ্গাপুরের জাহাজটিতে (Cargo Ship) বিস্ফোরণ ঘটার খবর যায় মুম্বইয়ের মারিটাইম অপারেশনস সেন্টারে। এরপরেই বিষয়টি কোচির দফতরে জানানো হয়। তৎপর হয়ে পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় নৌসেনা। খবর পেয়েই ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয় যেটি সেই সময় কোচির দিকে আসছিল। দ্রুত  যুদ্ধজাহাজটিকে কেরালার উপকূলে বিস্ফোরণস্থলে যাওয়ার বার্তা দেওয়া হয়। নৌসেনা ঘাঁটি থেকে নৌসেনার একটি বিমানও পাঠানো হয়। গোটা পরিস্থিতি উপর নজরদারি করতে এবং প্রয়োজনে উদ্ধারকাজে সাহায্য করতে নৌসেনার বিমানটি পাঠানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে।
আরও খবরআন্তর্জাতিক ক্ষেত্রে বড় দায়িত্বে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...