Friday, March 27, 2026

মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন, মেঘালয় কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, আত্মসমর্পণ সোনমের!

Date:

Share post:

হানিমুন কাণ্ডের (Meghalaya Honeymoon murder mystery) পর্দা ফাঁস, স্বামীকে সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার নববধূ। গাজীপুর থেকে ধৃত সোনম রঘুবংশী (Sonam Raghuwanshi)। সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ (Meghalaya Police)। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে আর ফেরা হল না রাজা রঘুবংশী (Raja Raghuwanshi) নামে এক যুবকের। এগারো দিন পর উদ্ধার হয় তাঁর দেহ। সন্দেহ যায় স্ত্রীর দিকে। ১৭ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের জালে সোনম।

ধৃত নববধূ জানিয়েছেন, সুপারি কিলার দিয়ে স্বামীকে খুন করিয়েছিলেন তিনি। গত ২৩ মে মেঘালয়ে হানিমুনে যায় দম্পতি। এরপর যুগলের নিখোঁজ হয়ে যাওয়ার খবর মিলতেই প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে পর্যটকদের খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করে পুলিশ। কিন্তু তদন্তের মোড় পাল্টে দেয় স্থানীয় একটি ট্যুর গাইডের বয়ান। নিখোঁজ হওয়ার দিন ওই দম্পতিকে আরও তিনজনের সঙ্গে দেখেছিলেন তিনি। পাঁচজনে মিলে তিন হাজার সিঁড়ি বেয়ে নোঙ্গরিআট থেকে মাওলাখিহাট যাচ্ছিলেন। কিছুটা দূর যাওয়ার পর দম্পতি আর গাইড দিতে চাননি বলেও জানিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর গত ২ জুন হোমস্টে থেকে কুড়ি কিলোমিটার দূরে একট গভীর খাদে রাজার দেহ উদ্ধার হয়। দম্পতির ভাড়া করা স্কুটারও মেলে ঘটনাস্থল থেকে। এরপর তদন্তে নামে পুলিশ। নিখোঁজ ছিলেন অভিযুক্ত স্ত্রী সোনম। অবশেষে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।

 

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...