Thursday, March 26, 2026

এক সপ্তাহ পরে ৫০ কিমি দূর থেকে উদ্ধার জওয়ানের দেহ: সিকিমে ধসের জের

Date:

Share post:

এক সপ্তাহের বেশি আগে প্রবল ভূমিধসে বিধ্বস্ত হয় উত্তর সিকিমের (North Sikkim) চাতেন এলাকা। চাতেনের সেনাক্যাম্পের একটা বড় অংশ ধসে (land slide) চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জওয়ানের। নিখোঁজ ছিলেন ৬ জওয়ান। তার মধ্যে একজনের দেহ উদ্ধার হল সোমবার। বাকি নিখোঁজদেরও সন্ধান চালানো হচ্ছে, জানিয়েছে সেনাবাহিনী (Indian Army)।

উত্তর সিকিমের লাচেন জেলায় ধস নামে ২ জুন। সেই সময় থেকেই নিখোঁজ জওয়ানদের সন্ধান চালিয়ে যাচ্ছিল ভারতীয় সেনা। চাতেন সেনা ছাউনি (Chaten Army camp) দেশের দুর্গম ছাউনিগুলির অন্যতম। ধসের পরে সেখানে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে।

সোমবার ভোরে মঙ্গন জেলা থেকে উদ্ধার হয় নিখোঁজ ছয় জওয়ানের মধ্যে একজনের দেহ। চাতেন সেনাছাউনি (Chaten army camp) এলাকা থেকে এই মঙ্গনের দূরত্ব প্রায় ৫০ কিমি। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে উদ্ধার হওয়া মৃতদেহ সাইনুদ্দিন পি কে নামে এক জওয়ানের। বাকি জওয়ানদের খোঁজও একইভাবে চালানো হচ্ছে। ৫০ কিমি দূর থেকে এক সপ্তাহের বেশি পরে জওয়ানের দেহ উদ্ধারে বাকিদেরও উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী ভারতীয় সেনা।

Related articles

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...