Thursday, June 11, 2026

বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত নয়ের দশকের বর্ষীয়ান পরিচালক 

Date:

Share post:

সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান পরিচালক পার্থ ঘোষের (Veteran director Partho Ghosh)। পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়িতে বাগানে হাঁটাচলা করার সময় হঠাৎ অস্বস্তি বোধ হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে রাস্তাতেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) পরিচালকের প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন। শোকাহত ‘অযোগ্য’ নায়িকা।

পার্থ ঘোষ নয়ের দশকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে (Bollywood)। ১৯৯৭ সালে ‘গুলাম ই মুস্তাফা’র মতো ছবি তৈরি হয়েছিল তাঁরই হাতে। মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘হান্ড্রেড ডেজ’, মিঠুন চক্রবর্তী ও আয়েশা জুলকার ‘দালাল’ কিংবা মণীষা কৈরালার ‘অগ্নিসাক্ষী’ সিনেমার পরিচালক তিনি। কমপক্ষে ১৫টির বেশি ছবি পরিচালনা এবং চিত্রনাট্য লিখেছেন। সম্প্রতি তিনি ‘হান্ড্রেড ডে’স’ এবং ‘অগ্নিসাক্ষী’র দ্বিতীয় পর্বের কাজ করবেন বলে ঠিকও করেছিলেন। কিন্তু একটা হার্ট অ্যাটাক সব শেষ করে দিল। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা শোকপ্রকাশ করে বলেন, “দুঃখপ্রকাশের ভাষা নেই। ব্যতিক্রমী প্রতিভাসম্পন্ন একজন মানুষকে হারালাম। পার্থদাকে সবসময় মনে পড়বে। আত্মার শান্তিকামনা করি।”

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...