Friday, April 3, 2026

আলিপুরের বেসরকারি হাসপাতালে কোভিড-কোমর্বিডিটিতে মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

রাজ্যে কোভিড নিয়ে আতঙ্কের প্রয়োজন নেই-আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, এখনও পর্যন্ত করোনার এই ভেরিয়েন্টে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, দু ক্ষেত্রেই কোমর্বিডিটি (COVID-comorbidity) ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। এবার, আলিপুরের বেসরকারি হাসপাতালে সাঁকরাইলের বাসিন্দা ৭৪-এর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, ওই বৃদ্ধের একাধিক শারীরিক সমস্যা ছিল। তাঁর মৃত্যুর কারণ শুধু কোভিড (COVID) নয়। সোমবার, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে।

রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ৭০০ পার করল। আক্রান্তের সংখ্যা ৬৯৩ থেকে বেড়ে হয়েছে ৭৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫৪ জন আক্রান্ত বেড়েছে।

এদিকে দেশে আরও চওড়া হয়েছে কোভিডের গ্রাফ। এবার ৭ হাজারের দোরগোড়া পৌঁছে আক্রান্তের সংখ্যা। ৬৪৯১ থেকে আক্রান্ত সংখ্যা বেড়ে হল ৬৮১৫।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...