Tuesday, March 17, 2026

দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! সন্তানদের বাঁচাতে ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ৩ জনের

Date:

Share post:

দিল্লির (Delhi) এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন থেকে বাঁচতে ৭ তলা থেকে লাফ দিয়ে প্রাণ হারালেন একই পরিবারের তিনজন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা সেক্টর-১৩-র শাপথ সোসাইটির এক আবাসনের (High-Rise Building) ৮ম ও ৯ম তলায়। সূত্রের খবর, মৃত যশ দেব(৩৫) আগুন থেকে বাঁচতে তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন এবং স্কাইলিফট।

আগুন (Fire) লাগার সঙ্গে সঙ্গে আগুন ৮ম ও ৯ম তলাতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ৭ তলা থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে ভয় পেয়ে যান বাসিন্দারা। প্রাণে বাঁচতে অনেকেই লাফ দেন। তবে অত উপর থেকে লাফ দেওয়ার জন্য ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের ৩ জন। আহত হন আরও অনেকেই, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মৃত যশ দেব(৩৫) আগুন থেকে বাঁচতে তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

আবাসনের (High-Rise Building) মধ্যে আটকে থাকা বাসিন্দাদের দ্রুত উদ্ধারের চেষ্টা হয়। আগুন নেভানোর কাজ চালায় দমকলের ৮টি ইঞ্জিন। তবে অনেক উপরে আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকল বাহিনীর। ঘটনাস্থলে উপস্থিত এক দমকল আধিকারিক বলেন, “অগ্নিকাণ্ডটি অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। উপরের তলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল এবং সপ্তম তলার ফ্ল্যাট থেকে আগুনের শিখা বের হচ্ছিল।” যদিও কীভাবে আগুন লাগলো তা সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনার সূত্রপাত।
আরও খবরবিধবা হলেই দ্বিতীয় বিয়ে: প্রেমিক রাজকে প্রতিশ্রুতি সোনমের, ২০ লক্ষ টাকার টোপ ভাড়াটে খুনিদের

spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...