Saturday, June 27, 2026

বিধবা হলেই দ্বিতীয় বিয়ে: প্রেমিক রাজকে প্রতিশ্রুতি সোনমের, ২০ লক্ষ টাকার টোপ ভাড়াটে খুনিদের

Date:

Share post:

মেঘালয়ের সদ্য বিবাহিত রাজা রঘুবংশী খুনের ঘটনায় উঠে এল ‘ভাড়াটে খুনি’র তত্ত্ব। স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghubanshi) খুন করতে ‘ভাড়াটে খুনি’দের ২০ লক্ষ টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন স্ত্রী সোনম (Sonam)। পুলিশ (Police) সূত্রের খবর, অভিযুক্ত সোনম ও তাঁর প্রেমিক রাজ সিং কুশওয়াহার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুন করতে তিনজনকে ভাড়া করেছিলেন সোনম।

২৩ মে ছবি তোলার নাম করে স্বামীকে নিয়ে মেঘালয়ের এক নির্জন এলাকায় যান সোনম (Sonam)। সেখানেই পরিকল্পনামাফিক খুনের ছক কষেছিলেন তিনি। ভাড়াটে খুনিরা প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও, পরে সোনমের দৃঢ় অবস্থান ও ২০ লক্ষ টাকার লোভে রাজি হয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সময় অভিযুক্তদের হাতে ১৫ হাজার টাকা নগদও তুলে দেন সোনম।

তদন্তকারীদের দাবি, খুনের পিছনে রয়েছে সোনম ও রাজ কুশওয়াহার প্রেমের সম্পর্ক। বিয়ের আগে থেকেই রাজের সঙ্গে সোনমের পরিচয় ছিল। সোনমদের সানমাইকার ব্যবসায় কর্মচারী হিসেবে কাজ করতেন রাজ। সেই সূত্রেই সম্পর্কের শুরু। তাঁদের একাধিক ঘনিষ্ঠ ফোনালাপের তথ্যও মিলেছে পুলিশের হাতে। এমনকী, বিয়ের পরেও দু’জনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, স্বামী মারা গেলে রাজকে বিয়ে করবেন— এই প্রতিশ্রুতিতে রাজকে খুনের ষড়যন্ত্রে সামিল করেন সোনম। ঘটনার সময় সোনমের সঙ্গেই রাজ ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। তবে খুনে তাঁর সরাসরি ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
আরও খবরচিপস চুরির অপবাদে ছাত্র আত্মহত্যায় গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...