Wednesday, June 24, 2026

জানলার গ্রিল কেটে দুঃসাহসিক ডাকাতি উল্টোডাঙ্গায়, লুঠ প্রায় দেড় কোটি টাকা!

Date:

Share post:

রাতের অন্ধকারে শহর কলকাতার বুকে দুঃসাহসিক ডাকাতি। জানলার গ্রিল কেটে ঘুমন্ত বৃদ্ধ দম্পতির ঘর থেকে নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১.২৫ কোটি টাকার সম্পত্তি লুঠ। সোমবার গভীর রাতে কলকাতার উল্টোডাঙা (Ultadanga station) স্টেশন লাগোয়া মেন রোডের ধারে একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে। শুরু হয়েছে তদন্ত। চুপিসারে কাজ সারতে ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্টোডাঙা থানা (Ultadanga Police Station) থেকে মাত্র ৩০০ মিটার দূরের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। বৃদ্ধ দম্পতি সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের একাধিক আলমারি খোলা, সবকিছু তছনছ অবস্থায় এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। বাড়ির মালিকের ছেলে জানান, “বাবা হার্টের রোগী, মা ডায়াবেটিক। দু’জনেরই ঘুম হয় না। অথচ সেদিন গোটা রাত দু’জনেই ঘুমিয়ে ছিল!” চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল বহু পুরনো সোনার গয়না, দামি হিরের সেট, নগদ টাকা-সহ আরও অনেক কিছু। সব মিলিয়ে আনুমানিক ১.২৫ কোটি টাকার ডাকাতি হয়েছে বলে মনে করা হচ্ছে।এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে লালবাজারে তরফে এই ঘটনার তদন্তে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...