Saturday, June 27, 2026

বেঙ্গালুরুর ঘটনায় বিমর্ষ রাহুল দ্রাবিড়

Date:

Share post:

আরসিবির(RCB) সেলিব্রেশনকে ঘিরে বেঙ্গালুরুতে(Bangalore) ভয়ঙ্কর ঘটনা। পদপিষ্ট হয়ে প্রান হারিয়েছেন ১১ জন সমর্থক। এরপরই দেশ জুড়ে নানান বিতর্ক শুরু হয়েছে। আরম্ভ হয়েছে সমালোচনাও। এমন পরিস্থিতিতেই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। বেঙ্গালুরুতে এমন ঘটনা একেবারেই মেনে নিতে পারছেন না রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। এটা একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার তথা কোচ।

এবারই প্রথমবার আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। পরের দিনই বেঙ্গালুরুতে বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল আরসিবির তরফে। সেখানেই ঘটে যত বিপত্তি। বিরাট কোহলিদের(Virat Kohli) সেলিব্রেশন দেখতে এসে আর ফিরে যাওয়া হয়নি ১১ জনের। স্টেডিয়ামের বাইরে অগুন্তী মানুষের ভিড়। আর তাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিয়েছিল স্টেডিয়ামের বাইরে। আর তাতেই প্রাণ হারিয়েছিলেন ১১ জন।

এই ঘটনার পরই সরব হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। শোক প্রকাশ করেছেন বর্তমান ক্রিকেটাররাও। বেঙ্গালুরুতে এমন ঘটনায় বিমর্ষ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, “আমি অত্যন্ত হতাশ। বেঙ্গালুরু সবসময়ই একটা ক্রীড়াপ্রেমি জায়গা। শুধুমাত্র ক্রিকেটই নয়, সমস্ত রকমের খেলাই এখানে অত্যন্ত জনপ্রিয়। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি রইল সহমর্মিতা। এমন একটা হৃদয়বিদারক ঘটনা একেবারেই ঘটা উচিৎ ছিল না”।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আরসিবির কয়েকজন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। চলছে তদন্তও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...