Thursday, June 25, 2026

কিডনি দাবি শ্বশুরবাড়ির! বিহারে বধূর অভিযোগে তাজ্জব পুলিশ

Date:

Share post:

সুনীতা উইলিয়মস রেকর্ড সময় মহাকাশে কাটানোর পরে দেশে পণের মতো কুপ্রথার অবসান হয়নি। নগদ, দাবি আসবাব, গাড়ি, বাইক, গয়না, ইলেক্ট্রনিক গেজেট, বাড়ি, ফ্ল্যাটের তালিকায় এবারের সংযোজন কিডনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। স্বামীর জন্য এক বধূকে কিডনি (Kidney) দিতে বলল শ্বশুরবাড়ি। বিহারের (Bihar) মুজফ্‌ফরপুর জেলার ঘটনায় তাজ্জব পুলিশও (Police)।

পুলিশ (Police) সূত্রে খবর, দীপ্তি নামের এক তরুণী সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে কিডনি পণ চাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২১ সালে বিয়ের পর থেকেই দীপ্তির উপর বাপেরবাড়ি থেকে টাকা, গয়না ও মোটরবাইক আনার জন্য শ্বশুর-শাশুড়ি চাপ দিতে থাকেন। কিন্তু এবার অভিযোগ উঠেছে, স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ না করায় তাঁকে নিজের কিডনি দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। দীপ্তি জানান, এই অমানবিক দাবিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং শেষে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। তাঁর কথায়, “স্বামীর চিকিৎসার অজুহাতে আমাকে কিডনি দিতে বলা হয়। আমি তাতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।”
আরও খবরঅস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি! মৃত ৮, আহত একাধিক

অভিযোগের পর দু’পক্ষকে থানায় ডেকে পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে পুলিশ। তবে দীপ্তি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিবাহবিচ্ছেদ চান। কিন্তু স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই অবস্থায়, দীপ্তি থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...