Saturday, June 27, 2026

২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন অস্ট্রেলিয়ার

Date:

Share post:

ক্রিকেটের পর এবার ফুটবলেও নিজেদের দক্ষতা প্রমাণে মরিয়া ক্যাঙ্গারুর দেশ। পায়ে পায়ে লড়াইয়ে এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup)যোগ্যতা অর্জন করে ফেলল অস্ট্রেলিয়া (Australia)। মঙ্গলবার জেদ্দায় সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ‘সকারুজ’। আর তাঁর জেরে ষষ্ঠবারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া। এর ফলে এশিয়া থেকে ৬টি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারল। অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, উজবেকিস্তান এবং জর্ডন।

ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল সৌদি। ১৯ মিনিটে গোল করেন আব্দুলরহমান আল-ওবুদ। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে ৪২ মিনিটে কনর মেটকাফ সমতায় ফেরায় অজিদের। ৮৪ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে পারেনি সৌদি আরব। ফলে এরপর তাদের আর খেলায় ফেরার সুযোগ হয়নি। আগামী বছর আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। সরাসরি এই তিন দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে গিয়েছে। কনকাকাফ থেকে আরও তিনটি দেশ যোগ্যতা অর্জন করবে।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...