Saturday, April 4, 2026

বেহাল রাস্তার অভিযোগ জানাতে বিধানসভায় বসছে ড্রপবক্স, ঘোষণা পূর্তমন্ত্রীর

Date:

Share post:

পানীয় জলের পর এবার বেহাল রাস্তা নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ জানাতে বিধানসভায় বসছে ড্রপ বক্স। বুধবার অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পূর্তমন্ত্রী পুলক রায় ( Pulak Roy,Minister of Public Health Engineering in the Government of West Bengal)এই ড্রপ বক্স বসানোর কথা ঘোষণা করেন। এদিন একাধিক বিধায়ক রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ তোলেন। এরপরই অধ্যক্ষ বিধায়কদের অভিযোগ জানানোর জন্য বিধানসভায় একটি ড্রপ বক্স রাখার জন্য নির্দেশ দেন। জমা পড়ার দু’দিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিক ব্যবস্থা নেবেন। অধ্যক্ষ বলেন, “এত মানুষ হাত তুলছেন রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য‌। সত্যি কথা বলতে বর্ষায় রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। কোথায় কোথায় রাস্তা খারাপ তা জানানোর জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রাখার জন্য মন্ত্রীকে বলছি। যারা রাস্তা নিয়ে অভিযোগ জানাতে চান তারা দুই দিনের মধ্যে ওই ড্রপ বক্সে অভিযোগ জমা দিন।”

মন্ত্রী পুলক রায় জানান, বৃহস্পতিবার থেকেই বিধানসভায় ওই ড্রপ বক্সের ব্যবস্থা চালু করা হবে। সম্প্রতি উত্তরবঙ্গের বৈঠক থেকে এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারী যানবাহন চলাচলের ফলেই গ্রামের রাস্তা দ্রুত ভেঙে পড়ছে।
উত্তরবঙ্গের ওই বৈঠক থেকে ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “এটা সিরিয়াসলি দেখো। আমরা রাস্তা তৈরি করব, আর ওভারলোডিং গাড়ি পুলিশ যেতে দেবে, এটা হতে পারে।” কেউ নির্দেশ না শুনলে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বছর দুয়েক আগে পানীয় জলের সংযোগ নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ নথিভুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বিধানসভায় ড্রপ বক্স বসানো হয়েছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...