Friday, April 3, 2026

চাপিয়ে দেওয়া স্মার্ট মিটার বসবে না রাজ্যে: বিধানসভায় জানালেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার (smart meter) বসানো  হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে স্মার্ট মিটার বসানো হবে না। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে যেসব বাড়িতে ওই মিটার বসানো হয়েছে, সেগুলিকেও সাধারণ পোস্টপেইড মিটার (postpaid meter) হিসেবেই গণ্য করা হবে।

মন্ত্রী জানান, স্মার্ট মিটার (smart meter) বসানো রাজ্যের নিজস্ব সিদ্ধান্ত নয়। কেন্দ্র সরকারের গেজেট নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই প্রকল্প। সেই নির্দেশ মেনেই রাজ্য বিদ্যুৎ দফতর নোটিফিকেশন জারি করেছিল। কিন্তু ব্যবহারকারীদের নানা অসুবিধা, অতিরিক্ত বিল, ও প্রযুক্তিগত সমস্যা ঘিরে অভিযোগ বাড়তে থাকায় সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে।

এদিন বিধানসভায় দাঁড়িয়ে অরূপ বিশ্বাস বলেন, “স্মার্ট মিটার (smart meter) বসানোর নাম করে রাজনীতির চেষ্টা করছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের সাধারণ মানুষকে জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না। তাই স্মার্ট মিটার বসানো বন্ধ করা হয়েছে।”

মন্ত্রী জানান, এখন থেকে তিন মাস অন্তর পোস্ট পেইড বিল দেওয়ার আগের ব্যবস্থাই বহাল থাকবে। স্মার্ট মিটার (smart meter) হলেও প্রিপেড (no prepaid) হিসেবে তা কাজ করবে না। এই সিদ্ধান্ত রাজ্যের সমস্ত গ্রাহকের জন্যই প্রযোজ্য হবে বলে জানান তিনি।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...