Monday, April 6, 2026

সম্পর্ক খারাপ হচ্ছে! ট্রাম্পকে নিয়ে করা পোস্টে ‘অনুশোচনা’ মাস্কের

Date:

Share post:

মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ব্রোমান্স মিটে গিয়েছে অনেকদিন। তবে তাতে কী ক্ষতির মুখে এলন মাস্কের টেসলা (Tesla)? রাতারাতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মন পেতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অবস্থা মাস্কের (Elon Musk)। নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্পের প্রতি করা পোস্ট নিয়ে নিজেই অনুশোচনা (regret) প্রকাশ করলেন। তবে তাতে ট্রাম্পের মন গলবে কি না, রয়েছে সন্দেহ।

নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবথেকে বেশি অর্থ খরচ করেছিলেন এলন মাস্ক। তার যোগ্য সম্মান হিসাবে প্রশাসনের কাজকর্মের উপর নজরদারি থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদে মাস্ককে বসিয়েছিলেন ট্রাম্প। আচমকাই গত সপ্তাহে তাঁদের দুজনের সম্পর্কের চরম তিক্ততা প্রকাশ্যে আসে। একদিকে মাস্ক নিজে পদত্যাগ করেন। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট বলে দেন মাস্কের সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক একরকম শেষ।

এর প্রভাব পড়ে শেয়ার বাজারে। শেষমেশ সম্পর্ক মেরামতিতে তৎপর এলন মাস্ক। এক্স হ্যান্ডেলে লিখলেন, গত সপ্তাহে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নিয়ে আমার করা কিছু পোস্ট নিয়ে আমার অনুশোচনা (regret) হচ্ছে। সেগুলি বড্ড বাড়াবাড়ি ছিল।

মাস্কের এই স্বীকারোক্তির প্রতিফলন সরাসরি শেয়ার বাজারে (share market)। সম্পর্ক মেরামতিতে আগ্রহী হওয়াতেই বাজার খোলার আগের আভাস টেসলার শেয়ার বাড়তে চলেছে ২.৬ শতাংশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...