Wednesday, June 24, 2026

তথ্য গোপন! ওয়েনাড় সাংসদ প্রিয়াঙ্কাকে নোটিশ কেরালা হাইকোর্টের

Date:

Share post:

নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে। সেই মামলায় প্রিয়াঙ্কাকে নোটিশ জারি করল কেরালা হাই কোর্ট (Kerala High Court)। অভিযোগকারী ওয়েনাড় (Wayanad) কেন্দ্রের বিজেপি প্রার্থী নব্য হরিদাস।

২০২৪ ওয়েনাড় উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হরিদাসের অভিযোগ, হলফনামায় (affidavit) যে সম্পত্তির হিসাব পেশ করেছেন প্রিয়াঙ্কা তাতে তিনি নিজের স্থাবর সম্পত্তির যে হিসাব দিয়েছেন তা সম্পূর্ণ নয়। সেক্ষেত্রে এই দাবি সত্যি হলে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন প্রক্রিয়া তাকে অসম্মান করেছেন। তিনি সকলকে ভুল তথ্য পেশ, বিপথে চালনা ও অন্ধকারে রাখার মতো অপরাধ করেছেন।

প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নিজস্ব সম্পত্তি ও তাঁর স্বামীর সম্পত্তি নিয়ে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ করেন বিজেপি প্রার্থী, যিনি প্রায় ৫ লক্ষ ভোটে পরাজিত হয়েছিলেন উপনির্বাচনে। কেরালা হাই কোর্টের (Kerala High Court) বিচারপতি কে বাবু এই মামলা গ্রহণ করে প্রিয়াঙ্কাকে নোটিশ জারি করার নির্দেশে দেন। মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...