Sunday, April 5, 2026

একটি নদীর উপাখ্যান, যেখানে বর্ষায় বয়ে চলে রক্তিম জলস্রোত! জানেন কী তার কারণ?

Date:

Share post:

নদীর জলের রঙ রক্তের মতো লাল। আদতে মনে হবে বয়ে চলেছে রক্তের ধারা। এক পলকেই মন ছুঁয়ে যাওয়া দৃশ্যপট। এহেন অদ্ভুত নদীর দেখা মিলবে দক্ষিণ আমেরিকার পেরুতে। পেরুর কুসকো অঞ্চল দিয়ে প্রবাহিত ওই লাল নদীর নাম পুকামায়ু। স্থানীয় কেচুয়া ভাষায় ‘পুকা’ কথাটির অর্থ লাল। আর ‘মায়ু’ অর্থে নদী। পুকামায়ু মানে লাল নদী। কিন্তু কেন এই নদীর জলের ধারা লাল? স্থানীয়দের মতে, নদীর জলের লাল রঙ মাটির বিভিন্ন কাদামাটির স্তরে খনিজ জমা থাকার কারণে। এটি পাহাড় থেকে নির্গত আয়রন অক্সাইডের ফলে ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বর্ষাকালে নদীতে আয়রন অক্সাইডের মাটি অতিমাত্রায় প্রবাহিত হতে শুরু করে, যার ফলে নদীর জল গাঢ় লাল হয়ে যায়। স্থানীয়রা বলেন, এ প্রকৃতির দান। প্রকৃতির চেয়ে যে ভালো শিল্পী আর কেউ নেই, এটা তারই প্রমাণ। প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কুসকো অঞ্চলের পুকামায়ু নদী। নদীকে নীল রঙের পরিবর্তে প্রাণবন্ত লাল রঙের জল দিয়ে ভরে দিয়েছে প্রকৃতি। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে দুনিয়ায় লাল জলধারার নদীটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

দক্ষিণ আমেরিকার ওই অঞ্চলে পাহাড় থেকে নির্গত আয়রন অক্সাইডের ফলেই জলের রং লাল। বর্ষাকালে বৃষ্টিপাতের উপচে পড়া জলে অপরূপ হয়ে ওঠে নদী। প্রবাহিত হয় লাল জলধারা। বছরের বাকি সময় এই নদীর জলের স্রোত বাদামি রঙ ধারণ করে। নদীটির উৎপত্তি পালকোয়ো রেইনবো পর্বত থেকে। পাহাড়টিতে বহুবর্ণের পাললিক স্তর রয়েছে।পেরুর এই লাল নদীকে নিয়ে নেটিজেনরা লিখেছেন, ঈশ্বর আমাদের পৃথিবীকে অবিশ্বাস্য যত্ন এবং নির্ভুলতার সাথে ডিজাইন করেছেন।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...