Sunday, April 5, 2026

৯০ বলে ১৯০! IPL শেষেও দাপট দেখাচ্ছে বৈভবের ব্যাট

Date:

Share post:

চলতি আইপিএলের বড় প্রাপ্তি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)উত্থান। এই মরসুমের সবচেয়ে সম্ভাবনাময় কমবয়েসী ক্রিকেটার হিসেবে নিজের জাত চিনিয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার। দল প্লে অফে কোয়ালিফাই করতে না পারলেও দেশের বুকে আরও এক দাপুটে ব্যাটারের আবির্ভাব চাক্ষুষ করেছেন ক্রিকেটপ্রেমীরা। আর এবার অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরে যাওয়ার আগেও নিজের ফর্ম ধরে রাখলেন ১৪ বছরের তারকা। প্রস্তুতি ম্যাচে অপ্রতিরোধ্য ভঙ্গিমায় চার ছক্কার বন্যা বইয়ে ৯০ বলে ১৯০ রান করেছেন বৈভব। কোনও বোলারকে দাঁড়ানোর সুযোগই দিলেন না তিনি। বৈভবের ইনিংসের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ইংল্যান্ড রওনা হওয়ার আগে বোর্ডের উৎকর্ষকেন্দ্রে শিবির চলছে গোটা দলের। সেখানেই একটি প্রস্তুতি ম্যাচে আগ্রাসী ব্যাটিং করেছে বৈভব। ২০২৫ সালের আইপিএলে গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে নজরে এসেছিলেন চোদ্দ বছরের ছেলেটা। তরুণতম ক্রিকেটার হিসাবে আইপিএলে শতরান করার পর এবার প্রাকটিস ম্যাচেও ১৯০ রান করতে মিড-উইকেট, লং-অন, পয়েন্ট, সব জায়গা দিয়েই বড় শট খেলে ফের ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কাড়লেন সূর্যবংশী।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...