Monday, March 16, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নীতিশ রেড্ডিকে নিয়ে আশাবাদী মর্নি মর্কেল

Date:

Share post:

আর মাত্র ৮ দিন পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল(India Team)। সেখানেই ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে এখন নানান জল্পনা চলছে। বিশেষ করে জসপ্রীত বুমরার(Jasprit Bumrah), মহম্মদ সিরাজদের(Mohammed Siraj) পাশে বোলিং অপশিন হিসাবে কাকে দেখা যেতে পারে তা নিয়েও নানান হিসাব নিকাশ চলছে। এই পরিস্থিতিতেই নীতিশ রেড্ডিকে(Nitish Reddy) নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের(Mornie Morkel) গলায়।

তরুণ এই ক্রিকেটারকে নিয়েই যে ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক তাদের ছক কষতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতীয় শিবির যে নীতিশ রেড্ডিকে(Nitish Reddy) বোলিং অপশন হিসাবে দেখতে শুরু করেছে তা বেশ স্পষ্ট। বিশেষ করে ভারতীয়-এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচে তিনি যেমন পারফরম্যান্স দেখিয়েছেন তাতেই নীতিশ রেড্ডিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মর্নি মর্কেল(Mornie Morkel)।

এই প্রসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ জানিয়েছেন, “আমার মনে হয় তিনি অত্যন্ত প্রতিভাবান। তিনি এমন একজন ক্রিকেটার যাঁর বলে জাদু রয়েছে। এই মুহূর্তে তিনি ধারাবাহিকতা বজায় রাখারই চেষ্টা চালাচ্ছেন। তাঁর খেলার জন্য সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো আনঅফিশিয়াল টেস্ট মিলিয়ে ২৬.৫ ওভার বোলিং করেছিলে ২৬ বর্ষীয় এই তরুণ ক্রিকেটার। তাঁর খেলায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ সন্তুষ্ট। বিশেষ করে তারা মনে করছেন যে ইংল্যান্ডের এই পরিবেশে তিনি নাকি আরও ভালো পারফরম্যান্স করতে পারেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...