Saturday, June 27, 2026

মাকে টিফিন পৌঁছতে গিয়ে ঝলসে গেল আকাশ, আহমেদাবাদে মায়ের হাহাকারের ভিডিও ভাইরাল

Date:

Share post:

আহমেদাবাদের (Ahmedabad) মেডিক্যাল কলেজের হস্টেলের (Hostel) সামনে সারাদিন কষ্ট করে ছোট্ট চায়ের দোকান চালান মা। তাই আকাশ (Akash) তাঁকে টিফিন পৌঁছতে যেত। বৃহস্পতিবারও ব্যতিক্রম হয়নি। কিন্তু সেই সময় মা সীতা পাটানি (Sita Patani) দোকানে ছিলেন না। ফলে অপেক্ষা করছিল বছর ১৫-র আকাশ। আর সেখানেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। শব্দ পেয়ে ছুটে আসেন মা। আর্তনাদ করেন পুত্রের জন্য। ঝাঁপিয়ে পড়েন আগুনে। কিন্তু তাও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে আকাশের। আর ৫০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে গীতা ভাবছেন এখনও আছে তাঁর আকাশ।

দেশের তথা বিশ্বের ইতিহাসে অন্য়তম ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে (Ahmedabad)। কত প্রাণহানি হয়েছে তা এখনও সঠিক জানা যায়নি। ওই দুর্ঘটনাস্থলেই চায়ের দোকান চালাতেন সীতা। সেখানেই ভেঙে পড়ে বিমান। সেই দোকানে বসে মায়ের খাবার হাতে অপেক্ষা করছিল আকাশ। ছেলেকে বাঁচাতে আগুনে ঝাপিয়ে পড়েন মা। চিৎকার করে দৌঁড়তে থাকেন। সাহায্যর জন্যে হাত জোড় করেন সবার কাছে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে।
আরও খবরদুর্ঘটনার জের, জরুরি ভিত্তিতে ড্রিমলাইনারের নিরাপত্তা খতিয়ে দেখবে DGCA

স্থানীয়রা এগিয়ে আসেন সাহায্যে। নিজেও ঝাঁপিয়ে পড়েন সীতা। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে আকাশের। আগুনের শরীরের ৫০ শতাংশ ঝলসে গিয়েছে সীতার। এই মুহূর্তে আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে, তাঁর আকাশ যে সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছে, তা এখনও জানেন না সীতা।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...