Tuesday, March 31, 2026

দুর্ঘটনার জের, জরুরি ভিত্তিতে ড্রিমলাইনারের নিরাপত্তা খতিয়ে দেখবে DGCA

Date:

Share post:

দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ও ব্যায়বহুল বিমানযাত্রার সাক্ষী থাকার কথা এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারের (Dreamliner) যাত্রীদের। সেখানে শতাব্দীর অন্যতম বড় দুর্ঘটনার জায়গায় স্থান পেল বৃহস্পতিবারের ড্রিমলাইনারের দুর্ঘটনা। সেই প্রেক্ষিতেই সামনে এল দুর্ঘটনাগ্রস্ত বিমানের আগে থেকে সমস্যায় থাকার কথা। যার জেরে এবার এয়ার ইন্ডিয়ার (Air India) বোয়িং ৭৮৭-৮/৯ বিমানের জরুরি ভিত্তিতে পরীক্ষা করবে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।

এয়ার ইন্ডিয়াকে শুক্রবারই নোটিশ পাঠালো ডিজিসিএ। আমেদাবাদের দু্র্ঘটনার (plane crash) তদন্ত চলার মধ্যেই নিরাপত্তার স্বার্থে এয়ার ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ উড়ান ড্রিমলাইনারের (Dreamliner) নিরাপত্তা খতিয়ে দেখার সিদ্ধান্ত ডিজিসিএ-র (DGCA)। নির্দেশিকায় জানানো হয় – বিমানের একাধিক বিষয়ের পরীক্ষা ১৫ জুন মধ্যরাতের আগে করতে হবে।

মূলত যে বিষয়গুলি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে
১) ফুয়েল প্যারামিটার মনিটরিং ও সেই সংক্রান্ত বিষয়গুলির পরীক্ষা
২) কেবিনের এয়ার প্রেসার ও সেই সংক্রান্ত বিষয়ের পরীক্ষা
৩) ইলেক্ট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা
৪) ইঞ্জিন ফুয়েল ড্রিভেন অ্যাকচুয়েটরের কার্যগত পরীক্ষা
৫) হাইড্রোলিক সিস্টেমের কার্যক্ষমতা পরীক্ষা
৬) টেকঅফ প্যারামিটারগুলির রিভিউ

সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক উড়ানের আগে ফ্লাইট কন্ট্রোল ইনস্পেকশন নতুনভাবে শুরু করতে হবে। দুসপ্তাহের মধ্যে করতে হবে পাওয়ার অ্যাসিওয়েন্স চেকও। ড্রিমলাইনার (Dreamliner) বিমানে গত ১৫ দিনে যে সব সমস্যা উঠে এসেছে সেই সব সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে। সমস্ত পরীক্ষার রিপোর্ট পাঠাতে হবে ডিজিসিএ-কে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...