কোন পথে হাদির খুনিরা ভারতে: রাজ্য পুলিশের তৎপরতায় ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা

প্রতিবেশী দেশে নির্বাচন শেষ। বাংলায় নির্বাচনের প্রস্তুতি গত পাঁচ মাস ধরে চলছে। এই পরিস্থিতিতে বারবার বাংলা-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার দাবি জানিয়ে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই বজ্র আঁটুনির দাবি আসলে কতটা ফস্কা গেরো, প্রমাণ করে দিল বাংলাদেশের যুব নেতা হাদির (Osman Hadi) খুনিরা। বারবার বাংলার দিকে আঙুল তোলা অমিত শাহর সীমান্ত রক্ষী বাহিনী (BSF) ও সীমান্ত নীতি আসলে কতটা ব্যর্থ, প্রমাণ হল মেঘালয় (Meghalaya) সীমান্ত দিয়ে বাংলাদেশের অপরাধীদের ভারতে প্রবেশের ঘটনায়।
Sponsored

রবিবার ভোররাতে উত্তর চব্বিশ পরগনার বনগাঁও (Bangaon) সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় রাহুল ওরফে ফয়সল করিম মাসুদ এবং আলমগির হোসেন নামে দুই যুবককে। এরা দুজন অবৈধভাবে ভারতে বাস করছিল। রাজ্য পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করলে এরা বাংলাদেশ পালানোর চেষ্টা করে। সেই সময় রাজ্য পুলিশের এসটিএফ-এর (Bengal STF) হাতে গ্রেফতার হয় তারা। পরে জানা যায় এরাই বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড খুনি যারা যুবনেতা ওসমান হাদি খুনে মূল অভিযুক্ত।
Sponsored

বাংলাদেশের তরফেও হাদির খুনের মূল অভিযুক্ত দুজনের গ্রেফতারিতে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। স্বাভাবিকভাবে এরপরে প্রশ্ন ওঠে বাংলাদেশে অপরাধ করে অপরাধীদের ভারতে আশ্রয় নেওয়া নিয়ে। আর সেখানেই চাঞ্চল্যকর তথ্য হাতে আসে রাজ্য পুলিশের এসটিএফ-এর।
Sponsored

আরও পড়ুন : খেলা শেষ, বিজেপির বিসর্জন-যাত্রা শুরু: মথুরাপুরের জনজোয়ারের ভিডিও পোস্ট করে তোপ অভিষেকের
Sponsored

গ্রেফতার হওয়া ফয়সল ও আলমগির হাদির (Osman Hadi) খুনের পরই বাংলাদেশ-মেঘালয় (Meghalaya) সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিভিন্ন পরিচয়ে ভারতের বিভিন্ন এলাকায় তারা ঘুরতে থাকে। অবশেষে সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করে তারা। সেই উদ্দেশ্যে বনগাঁও পৌঁছতেই রাজ্য পুলিশের জালে ধরা পড়ে তারা। এই ঘটনায় সীমান্তে অমিত শাহর ব্যর্থতা আরও একবার স্পষ্ট। সেই সঙ্গে বিএসএফের দুর্বলতাকে কিভাবে রাজ্য পুলিশ বারবার ঢাকার কাজ করে চলেছে তাও প্রমাণিত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
