Wednesday, March 18, 2026

ইরানে ইজরায়েলি হামলার জেরে বিপর্যস্ত বিশ্বের বিমান পরিষেবা, ভোগান্তির মুখে যাত্রীরা

Date:

Share post:

শুক্রবার সকালে ইরানের আকাশ পথে ইজরায়েলের হামলার (Israel strikes Iran) জেরে বিপর্যস্ত গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিমান পরিষেবা। টেকঅফের পরেও ভারতে ফিরিয়ে আনা হচ্ছে একাধিক বিমান। পাল্টা হামলার আশঙ্কায় ইজরায়েলে জরুরি অবস্থা জারি হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল আভিভ বিমানবন্দর। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানের আকাশপথ। ইরাকে আপাতত ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসবের জেরে ভারত, ইংল্যান্ড আমেরিকা, কানাডাসহ একাধিক দেশের বিমান পরিষেবায় সমস্যা তৈরি হচ্ছে (Global air traffic disrupted by Israeli attack on Iran)। ভোগান্তির মুখে যাত্রীরা।

এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৬টি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হচ্ছে। টেক অফ হয়ে যাওয়া ৫টি বিমানকে এয়ারপোর্ট অথোরিটির সঙ্গে কথা বলে দিল্লি বা মুম্বই ফিরিয়ে আনা হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ অনেকটাই বন্ধ। দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) তরফেও জানানো হয়েছে, ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ব্যাহত হচ্ছে উড়ান চলাচল। এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমানকে শারজা, জেড্ডা, ভিয়েনা, ফ্র্যাঙ্কফুর্টের মতো শহরে ল্যান্ড করানোর ব্যবস্থা চলছে। সবমিলিয়ে তেহরানের পরিস্থিতির কারণে ব্যাহত আন্তর্জাতিক বিমান পরিষেবা।

 

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...