Friday, April 3, 2026

শোকজ্ঞাপন ভারতীয় ক্রিকেটারদের, লর্ডসে কালো আর্মব্যান্ডে নামলেন গিল-রা

Date:

Share post:

আহমেদাবাদে(Ahmedabad) মর্মান্তিক দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায়(Plane Crash) প্রাণ হারিয়েছেন প্রায় ২৯৬ জন। তাদের উদ্দেশ্যেই লর্ডস থেকে শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন ভারতীয় ক্রিকেট দলের(India Cricket Team)। এক মিনিট নিরাবতা পালন করলেন(Minutes Of Silence) ভারতীয় দলের ক্রিকেটাররা। সেইসঙ্গে এই প্রস্তুতি ম্যাচে কালো আর্মব্যান্ড(Black Armband) পরেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার থেকে ভারতীয়-এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারতীয় দল।

গত বৃহস্পতিবার অর্থাৎ ১২ জুন, ভারতের কাছে একটা কালো দিন। আহমেদাবাদ(Ahmedabad) থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। কিন্তু গন্তব্যে আর পৌঁছনো হয়নি। টেকঅফ করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেই বিমানটি। চারিদিক তখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এক লহমায় সব শেষ। বিমানের মধ্যে একজন যাত্রীকে বাদ দিয়ে সকলেই মারা গিয়েছেন।

আহমেদাবাদের সেই চত্বর ঘিরে তখন হৈহৈ এবং শুধুই আর্তনাদ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল উদ্ধারকার্য। কিন্তু এই ঘটনায় গোটা ভারতবর্ষ তখন শোকস্তব্ধ। শোকের ছায়া নেমে এসেছিল রাজনীতি থেকে ক্রীড়া জগতে। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়াতে শোকজ্ঞাপন করেছিলেন ভারতীয় ক্রিকেটার থেকে অন্যান্য ক্রীড়াবিদরা। ভারতীয় ক্রিকেট দল(India Cricket Team) এখন দেশের বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার প্রস্তুতি সারছে তারা।

দেশের মাটিতে এমন একটা ঘটনায় মন ভালো নেই তাদেরও। বহু দূরে রয়েছে। সেখান থেকেই মৃতদের প্রতি শেষ শ্রদ্ধার্ঘ জানালো ভারতীয় দলের ক্রিকেটাররা। শুভমন গিল, জসপ্রীত বুমরাহ সহ ভারতীয় ক্রিকেটাররা এদিন নামলেন কালো আর্মব্যান্ড পরে। ভারতীয়-এ দলের ক্রিকেটারদের হাতেও কালো আর্মব্যান্ড। এরপর ঐতিহ্যের লর্ডসে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন সকলের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে বিসিসিআই।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...