Saturday, April 4, 2026

বন্ধ দড়জার আড়ালে ভারতের প্রস্তুতি ম্যাচ

Date:

Share post:

বন্ধ দড়জার(Closed Door) আড়ালেই এবার ভারতের(India Team) প্রস্তুতি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২০ জুন পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে নামবে ভারতীয় দল(India Team)। তার আগে নিজেদের মধ্যে ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতিতে(Intra Squad Practice Match) নামবে ভারত। কিন্তু সেই ম্যাচে কারোর প্রবেশাধিকার নেই। এই প্রস্তুতি ম্যাচেই নিজেদের শক্তি থেকে দুর্বলতা দেখে নিতে চান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আর সেই কারণেই এবার মাঠের দড়জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ব্যাটিং লাইনআপ থেকে বোলিং কম্বিনেশন দেখে নিতে চাইছেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। সেই কারণেই অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট(India Team Management)। মিডিয়া তো বটেই, এমনকী ব্রডকাস্টার সংস্থারও কারোর প্রবেশের অনুমতি নেই। প্রথমে শোনা যাচ্ছিল এই প্রস্তুতি ম্যাচ নাকি সরাসরি সম্প্রচার হতে পারে। কিন্তু সেই সম্ভাবনাও এখন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে।

বিসিসিআইয়ের(BCCI) তরফে জানানো হয়েছে এই ম্যাচ হবে সম্পূর্ণ রুদ্ধদ্বার। সেখানেই ভারতীয়-এ(India-A) দলের বিরুদ্ধে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এটাই ভারতীয় দলের কাছে শেষ পরীক্ষা করার সুযোগ সেখানেই নিজেদের সমস্ত জায়গাটা দেখে নিতে চাইছেন গৌতম গম্ভীর।

বিশেষ করে রোহিত, বিরাটের পর ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ সাজানো নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা চলছে। সেই জায়গা গুলোই এখানে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী সেই সমাধান সূত্র গুলো বেড়িয়ে আসে কিনা সেটাই দেখার।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...