Tuesday, April 7, 2026

জঙ্গলে আগুন লাগার মতো ধোঁয়া দেখলাম, আহমেদাবাদ দুর্ঘটনায় প্রতিক্রিয়া ইন্ডিগো যাত্রীর

Date:

Share post:

গুজরাটের আহমেদাবাদে বিমান বিপর্যয়ে (Ahmedabad Plane Crash) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দক্ষ দুই পাইলট ককপিটে থাকা সত্ত্বেও কীভাবে এত বড় দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার সকালেও জোর কদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার সময় পার্শ্ববর্তী ফ্লাইট গুলিতে থাকা যাত্রীরা এখনও আতঙ্কের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। আহমেদাবাদ থেকে পুনেগামী ইন্ডিগো (Indigo Flight) বিমানের এক যাত্রী এই ঘটনার প্রসঙ্গে জানান, ‘জঙ্গলে আগুন লাগার মতো ধোঁয়ায় ঢেকে গেছিল চারপাশ। বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনা ঘটেছে।’

আকাশে ওড়ার ৪০ সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে গেছে ড্রিমলাইনার। দুঃস্বপ্নের বিমান যাত্রায় মাত্র একজন প্রাণে রক্ষা পেয়েছেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার সময় পার্শ্ববর্তী ইন্ডিগোর একটি ফ্লাইটে ছিলেন এস পাটিল নামে এক ব্যক্তি। তিনি প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, “আমি যখন ইন্ডিগোর একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলাম, তখন দূর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখলাম। অনেকটা জঙ্গলে আগুন লাগলে যেরকম দেখা যায় সেরকম মনে হচ্ছিল। প্রথমে কিছু বুঝতে পারিনি। বিমানে ওঠার পরপরই, ফ্লাইট বিলম্বের ঘোষণা দেওয়া হয়েছিল। তখন মোবাইলে ইন্টারনেট পরিষেবা কাজ করছিল। সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি যে একটি ফ্লাইট দুর্ঘটনাগ্রস্ত হয়েছে।” সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ চলছে। এলাকা পরিদর্শনের পাশাপাশি উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

 

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...