Sunday, June 28, 2026

পাকাপাকিভাবে বর্ষা কবে, অবশেষে জানা গেল তারিখ! 

Date:

Share post:

কখনও প্রবল তাপপ্রবাহ (Heatwave) কখনও নিম্নচাপের সতর্কতা, বাংলা নববর্ষের দ্বিতীয় মাসের শেষ লগ্নে এসেও আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে ধোঁয়াশা কাটলো না। প্রাথমিকভাবে জানা গেছিল বর্ষা এগিয়ে এসেছে। পরে জানা গেল বৃষ্টির (Rain) মরসুম আসতে হাতে খানিকটা সময় আছে। জুন মাসের ১২ তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা থাকলেও সেই পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে নিজের চোখ রাঙানি দেখাতে ব্যস্ত সূর্য। এর মাঝেই বর্ষা (Monsoon) আগমনের পাকাপাকি তারিখ সম্পর্কে ইঙ্গিত মিলল। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী ১৬ বা ১৭ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। কিন্তু এখনই কাঙ্খিত বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা কম।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, শুক্রবার বিকেলের পর আকাশ খানিকটা মেঘলা হতে পারে।বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিতে বাড়বে ভোগান্তি। যার জেরে সকাল থেকেই হাঁসফাঁস করা গরম সহ্য করতে হচ্ছে আমজনতাকে।এ দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।তবে উইকেন্ডে তাপমাত্রা কমবে। আগামী সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শনি ও রবিবার ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের সব জেলায়।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...