Monday, April 6, 2026

অতীতের স্মৃতি নিয়ে আগামীর উদযাপনে হাজরা পার্ক দুর্গোৎসবের খুঁটিপুজো

Date:

Share post:

জ্যৈষ্ঠের তপ্ত আকাশে হালকা সাদা মেঘের দেখা মিলতেই ক্যালেন্ডারে চোখ রেখেছে বাঙালি। শরৎ আসতে আর কত দেরি? চলতি বছর সেপ্টেম্বরের শেষ লগ্নে দুর্গাবন্দনায় মেতে উঠবে গোটা বাংলা। শহর কলকাতার অন্যতম বড় পুজো হাজরা পার্ক দুর্গোৎসব (Hazra Park Durgotsab) কমিটি শনিবার খুঁটিপুজো সেরে ফেলল। ৮৩ বছরে পদার্পণ করতে চলেছে এবারের পুজো। এই পুজোর প্রধান উপদেষ্টা তথা পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। এদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী দর্শনা বণিক-সহ বহু বিশিষ্টরা।

হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো মানে সমাজ জীবনের প্রাসঙ্গিক ঘটনা প্রবাহের সৃজনশীল উপস্থাপনা। প্রত্যেক বছর মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিমা, সবেতেই নান্দনিক দিককে তুলে ধরার চেষ্টা করেন এই পুজোর সেক্রেটারি সায়নদেব চট্টোপাধ্যায়। এদিনের খুঁটিপুজো অনুষ্ঠানে নস্টালজিয়ার কথা মনে করার শোভনদেব।

হাজরা পার্কের দুর্গোৎসব ‘কলকাতা পুরকর্মচারী সর্বজনীন দুর্গোৎসব সমিতি’র পুজো। তাই সেখানে মহানাগরিক ফিরহাদ হাকিম থাকবেন না তাও কি হয়। মন্ত্রী তাঁর বক্তব্যে এই পুজোর সঙ্গে পুরসভার কর্মীদের জড়িত থাকার নানা স্মৃতি কথা তুলে ধরেন। বিধায়ক দেবাশিস কুমার বলেন, খুঁটি পুজো হয়ে গেল মানে, এলাকার মানুষ নিশ্চিত হয়ে গেলেন এবারও হাজরা পার্কের পুজোর আনন্দে সামিল হবেন সকলে। এবার প্রবীণ -নবীন সকলকে সঙ্গে নিয়ে বিগত দিনের স্মৃতিতে মিশে কীভাবে আগামীর উদ্দীপনা ফুটিয়ে তুলতে পারে হাজরা পার্ক সর্বজনীন দুর্গোৎসব, তা দেখার আশায় শহরবাসী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...