Monday, April 6, 2026

বিসিসিআইয়ে ধাক্কা, আগামী তিন মরশুম WTC ফাইনাল ইংল্যান্ডে

Date:

Share post:

বিসিসিআইয়ের(BCCI) আশায় জল ছেলে ইংল্যান্ডের ঝুলিতেই আগামী তিন মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের(WTC Final) স্বত্ব দিতে চলেছে জয় শাহের আইসিসি(ICC)। আগামী ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালেও ইংল্যান্ডেই হচে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর তাতেই বেশ বড়সড় ধাক্কাটা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। অতীতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল করার ইচ্ছাপ্রকাশ করেছিল বিসিসিআই(BCCI)। কিন্তু সেই সম্ভাবনা আপাতত নেই বলেই শোনা যাচ্ছে।

এই মুহূর্তে ইংল্যান্ডেই চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগের দুটো ফাইনালও হয়েছে ইংল্যান্ডে। কয়েকদিন আগেই বিসিসিআই(BCCI) নিজেদের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিল। তা নিয়ে নাকি আইসিসিতৈ বৈঠকও হয়েছিল। যদিও শেষপর্যন্ত বিসিসিআইকে না দেওয়ার সিদ্ধান্তের পথেই হাঁটতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা(ICC)।

শোনা যাচ্ছে আগামী জুলাই মাসে আইসিসির বার্ষিক সভা আয়োজিত হতে চলেছে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। অর্থাৎ বিসিসিআই চেষ্টা চালালেও শেষপর্যন্ত তাদের এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পাওয়া হচ্ছে না। জয় শাহ  আইসিসির চেয়ারম্যান হওয়ার পরই অনেকে এই সম্ভাবনা দেখতে শুরু করেছিল। কিন্তু শেষপর্যন্ত আর তা হচ্ছে না বলেই শোনা যাচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...