Monday, April 6, 2026

বাতিল নয়, জুনেই মহাকাশযাত্রা শুভাংশুর! নয়া তারিখ ঘোষণা ইসরোর 

Date:

Share post:

বারবার পিছিয়ে যাচ্ছে অ্যাক্সিওম ৪ (AX 04) অভিযান। কখনও প্রযুক্তিগত সমস্যা কখনওবা যান্ত্রিক ত্রুটি ভারতীয় বায়ু সোনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Shubhangshu Shukla) ঐতিহাসিক মহাকাশ যাত্রার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে এবার ISRO-র তরফে জানা গেল, সব প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে বহু প্রতীক্ষিত এএক্স-০৪ মিশনের উড়ান অবশেষে নির্ধারিত হয়েছে আগামী ১৯ জুন। রাকেশ শর্মার মহাকাশ অভিযানের চার দশক পর মহাশূন্যে পা রাখতে চলেছে কোনও ভারতীয়। ঐতিহাসিক অভিযান শুরু হবে আমেরিকার নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে।

গত ১১ জুন শক্তিশালী স্পেস এক্স (Space X) ফ্যালকন ৯ রকেটে চড়ে শুভাংশুদের মহাকাশে পাড়ি দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় স্থগিত করে দেওয়া হয় যাত্রা। এরপর মিশনের ভবিষ্যৎ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার ইসরোর তরফ থেকে মিলল সুখবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, স্পেস এক্স এবং অ্যাক্সিওম স্পেস-এর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সব সমস্যার সমাধান হওয়ায়, নতুন করে নির্ধারিত হল উৎক্ষেপণের দিনক্ষণ। এই মিশনে শুভাংশু শুক্লা আন্তর্জাতিক ক্রু-র সঙ্গে যোগ দিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। নাসার (NASA) সঙ্গে যৌথ গবেষণাতেও দেবেন। পাশাপাশি মহাকাশ স্টেশনে (International Space Station) তিনি ভারতের তৈরি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন তিনি ফলে আইএসএসের (ISS ) সঙ্গে ডকিং- আনডকিং প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকবে তাঁরই হাতে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...