Saturday, June 13, 2026

NEET UG 2025 ফলেও বাংলার জয়জয়কার, প্রথম ১০০-তে রাজ্যের ৩

Date:

Share post:

প্রকাশিত হল নিট ইউজি (NET UGC) ২০২৫-এর ফলাফল। প্রায় ২২ লক্ষ পড়ুয়া চলতি বছর পরীক্ষায় বসেছিলেন। উত্তীর্ণ হয়েছেন ১২ লক্ষ ৩৬ হাজারের বেশি। উত্তীর্ণদের মধ্যে ছাত্র সংখ্যা ৫ লক্ষ ১৪ হাজার ৬৩ এবং ছাত্রীর সংখ্যা ৭ লক্ষ ২২ হাজার ৪৬২ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন। উত্তীর্ণরা এমসিসি কাউন্সেলিং এবং রাজ্য স্তরের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন।

লগইন সংক্রান্ত তথ্য দিয়ে ছাত্রছাত্রীরা neet.nta.nic.in থেকে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন। পাশাপাশি স্নাতক স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, তার মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে।

নিট ইউজি (NET UGC) ২০২৫-এ প্রথম দশে জায়গা করে নিয়েছেন, রাজস্থানের বাসিন্দা মহেশ কুমার (প্রথম)। দ্বিতীয় উৎকর্ষ আওয়াধিয়া, তৃতীয় কৃষাং যোশী, চতুর্থ মৃণাল কিশোর ঝা, পঞ্চম অভিকা আগরওয়াল, ষষ্ঠ জেনেল বিনোদ্ভাই ভায়ানি, সপ্তম কেশব মিত্তল, অষ্টম ঝা ভাব্য চিরাগ, নবম হর্ষ কেদাওয়াত। দশম হয়েছেন আরভ আগরওয়াল। এই পরীক্ষায় রাজ্যভিত্তিক উত্তীর্ণদের সংখ্যার নিরিখে প্রথম উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় মহারাষ্ট্র। প্রথম ১০০ জনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের প্রার্থী।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...