Wednesday, June 24, 2026

নাইটহুড পেলেন ডেভিড বেকহ্যাম, শুভেচ্ছা বার্তার ঢল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ফুটবলে আকাশছোঁয়া সাফল্যের পাশাপাশি চ্যারিটিতেও তিনি সকলের থেকে এগিয়ে। নাইটহুড উপাধি পেলেন ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার ডেভিড বেকহ্যাম(David Beckham)। ফুটবলে তো তাঁর বহু সাফল্য। সেইসঙ্গে চ্যারিটিতেও ডেভিড বেকহ্যাম(David Beckham) এগিয়ে রয়েছে অনেকের থেকে। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর পদেও রয়েছেন ডেভিড বেকহ্যাম। অবশেষে সেই বেকহ্যামকেই নাইটহুড(Knighthood) উপাধিতে ভূষিত করল ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস(King CharlesIII)। তাঁর জন্মদিনেই এই বিশেষ সম্মান পেলেন ব্রিটিশ ফুটবলের কিংবদন্তী ফুটবলার।

দেশের জার্সি থেকে ক্লাবের জার্সি, ডেভিড বেকহ্যামের(David Beckham) দুরন্ত পারফরম্যান্স বারবার মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। তাঁর ঝুলিতে হয়ত বিশ্বকাপ নেই একটাও। কিন্তু ফুটবলের ময়দানে গড়েছেন বহু কীর্তি। ফুটবল ছাড়ার পর থেকেই চ্যারিটিতে মন দিয়েছিলেন ডেভিড বেকহ্যাম। এরপরই ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হয়ে উঠেছিলেন বেকহ্যাম। তবে নাইট হুডটা বেশ কয়েক বছর আগেই পেয়ে যেতে পারতেন তিনি। কিন্তু কর ফাঁকের একটা মামলায় তাঁর নাম জড়ানোর পরই সেবার হাতছাড়া হয়েছেন বেকহ্যামের নাইডহুড।

মাঝে কেটে গেছে ১৩টা বছর। অবশেষে সেই ঐতিহ্যের নাইটহুড উঠল বেকহ্যামের হাতে। এখন থেকে তাঁকে স্যার ডেভিড বেকহ্যাম বলেই ডাকা হবে। বেকহ্যামের এই অনুষ্ঠানে বসেছিল তাঁদের হাট। ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন সহ আরও অন্যান্য তারকারাও।

দেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন ডেভিড বেকহ্যাম। তাঁর নিখুঁত ফ্রিকিক এখনও গোটা বিশ্বের ফুটবল ভক্তদের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সেরা সময়ের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন বেকহ্যাম। দিতেছেন ছটি ইংলিশ প্রিমিয়ার লিগ।

এছাড়াও জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও তিনি খেলেছেন রিয়্যাল মাদ্রিদ, এসি মিলান, প্যারি সাঁজা সহ অন্যান্য সেরা ক্লাবে। এবার সেই বেকহ্যামকেই নাইটহুড দিলন তৃতীয় চার্লস।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...