Wednesday, June 24, 2026

রাজ্যের মন্ত্রীর স্বামীর উপর বাঁকুড়ায় হামলা! কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

রাজ্যের মন্ত্রীর স্বামীর উপর হামলা। বাঁকুড়ার খাতড়া বাজারের ঘটনায় কাঠগড়ায় বিজেপি (BJP)। অভিযোগ, শুক্রবার সন্ধেয় খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) স্বামী তুহিন মান্ডির উপর লাঠি লোহার রড নিয়ে হামলা চালায় বিজেপি। তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাতে ও পিঠে মারাত্মক চোট পেয়েছেন। ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন জ্যোৎস্না।

রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির (Jyotsna Mandi) অভিযোগ, শুক্রবার সন্ধেয় খাতড়া বাজারে লাঠি সোঁটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন। সেই সময়  মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান তুহিন। আচমকাই বিজেপির ১৫ -১৬জন কর্মী-সমর্থক তাঁর উপর লাঠি-রড নিয়ে হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী। খবর পেয়ে তড়িঘড়ি তুহিনকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। খাতড়া থানায় ঘটনার অভিযোগ ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ (Police)।

মন্ত্রীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আর সেই রাজনৈতিক উদ্যেশ্যেই তাঁর স্বামীর উপর হামলা চালিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...