Tuesday, March 31, 2026

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই অর্ধশতরান কেএল রাহুল, শুভমন গিলের

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে স্বস্তিতে ভারতীয়(Team India) শিবির। ইনট্রা স্কোয়াড প্রস্তুতি(Intra Squad Practice Match) ম্যাচের প্রথম দিনই জোড়া অর্ধশতরান ভারতীয় দলের দুই তারকার। কেএল রাহুল(KL Rahul) এবং শুভমন গিল(Shubman Gill) দুজনেই প্রথম দিন শুরুটা বেশ ভালভাবেই করেছেন। সেইসঙ্গে শার্দূল ঠাকুরেরও অর্ধশতরানের ইনিংস। এই পারফরম্যান্সটা যে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আপাতত দ্বিতীয় দিনের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ তরুণ ক্রিকেট স্কোয়াড বেছেছে বিসিসিআই(BCCI)। তরুণ অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। সেই দলে অভিজ্ঞ বলতে রয়েছেন কেএল রাহুল(KL Rahul), ঋষভ পন্থদের মতো ব্যাটাররা। বিরাট, রোহিতহীন এই সিরিজে যে কেএল রাহুলের ওপর দায়িত্ব অনেকটা বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে ইংল্যান্ডের আবহাওয়া। সেইভাবেই নিজেদের প্রস্তুতি সারছে ভারতীয় শিবির।

সেই লক্ষ্যে প্রথম দিনই কেএল রাহুল এবং শুভমন গিলের ব্যাট থেকে অর্ধশতরানের ঝলক। সেটা ভারতীয় শিবিরে স্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট। সেইসঙ্গে শার্দূল ঠাকুরকে খেলানো নিয়ে এই সিরিজে নানান কথাবার্তা শুরু হয়েছিল। সেখানেই শার্দূলও এবার অর্ধশতরান পেয়েছেন। সব মিলিয়ে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে ভারত।

এই মুহর্তে দলের সঙ্গে নেই গৌতম গম্ভীর। মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আগামী ২০ জুন এই সিরিজের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...