Friday, June 26, 2026

গোলাপ বৃষ্টি, আতশবাজিতে স্বাগত বাগানের নতুন সচিবকে, দায়িত্ব নিয়েই বিরাট বার্তা সৃঞ্জয়ের

Date:

Share post:

মোহনবাগান ক্লাবে গোলাপ বৃষ্টি, ফাটল আতশবাজি। মোহনবাগানের নতুন সচিব হিসেবে সরকারি ভাবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বোস। আর দায়িত্ব নিয়েই নিজের লক্ষ্যের কথা বলে দিলেন সৃঞ্জয়।

দুই পক্ষের বিবাদ গত সপ্তাহেই মিটে গিয়েছে। দুই শিবির মিলে গিয়েছে, সেই সঙ্গে মোহনবাগানের নির্বাচনী প্রক্রিয়াও শেষের ঘোষণা করা দিলেন অসীম রায়। সচিবের দায়িত্ব নিয়েই আগামী দিনের পরিকল্পনার আভাস দিয়ে দিলেন সৃঞ্জয় বোস।

সেখানেই তার মুখে কলকাতা লীগ থেকে সঞ্জীব গোয়েঙ্কা। সৃঞ্জয় জানালেন, কলকাতা লিগ নিয়ে আমরা কোম্পানির সঙ্গে কথা বলব। এখন থেকে আইএসএল – এর ফুটবলার উঠেছে। আগামী দিনে যাতে আরো ফুটবলার ওঠে সেদিকে নজর দেওয়ার কথাই বলব। রিজার্ভ দল আরও ভালো ভাবে যাতে হয় সেটাই দেখতে হবে।

একইসঙ্গে সচিব হওয়ার পরই সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে বড় বার্তা সৃঞ্জয় বোসের। ক্লাবের সদস্য সঞ্জীব গয়েঙ্কা। তাঁর সঙ্গে সম্পর্কটা যে আরও মজবুত করতে চাইছে তারা এবং তাদের যে আরও পরিকল্পনা রয়েছে, দায়িত্ব নিয়েই সেই কথা বুঝিয়ে দিলেন, বাগানের নতুন সচিব। তিনি জানান, সঞ্জীব গোয়েঙ্কর সঙ্গে আরও দূরত্ব না রেখে আরও কাছাকাছি আমাদের হাজ করতে হবে। ওনাকে বোঝাতে হবে, আপনিও এই ক্লাবের সদস্য।

এমন একটা দিন আর সেখানে টুটু বোসের কথা উঠবে না তাও আবার হয় নাকি। তবে সৃঞ্জয় বোসের সাফ বার্তা, টুটু বাবুর ব্যাপার তিনি নিজেই ঠিক করে নেবেন। আগামী সোমবার মোহনবাগানের নতুন কমিটির কার্যকরী কমিটির বৈঠক। সেদিন সভাপতি তো বটেই, সহ সভাপতিও ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন – লাস ভেগাসের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ! তদন্তে জঙ্গি যোগের সম্ভাবনা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...