Monday, April 6, 2026

হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত স্থিতিশীল বিজেপি সাংসদ 

Date:

Share post:

বমি ও অসহ্য পেটে ব্যথা নিয়ে শনিবার রাতে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মেডিসিন বিভাগের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রাক্তন বিচারপতির। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি, এমনটাই হাসপাতাল সূত্রে জানা গেছে। বয়সজনিত সমস্যার পাশাপাশি খাওয়া-দাওয়ার অনিয়মের কারণেই এতটা বাড়াবাড়ি বলে মনে করছেন চিকিৎসকরা। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছেন। তিনি ‘অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’-এ আক্রান্ত।চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই টিমে রয়েছেন অভ্যন্তরীণ চিকিৎসা ও ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং জিআই সার্জনরা। আপাতত আই সি ইউতেই থাকতে হবে বিজেপি সাংসদকে।

বিজেপি (BJP) সূত্রে জানা গেছে, তমলুকের সাংসদ রাতে বাড়িতে পেটে ব্যথায় এতটাই কাতর ছিলেন যে উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। বেশ কয়েকবার বমিও করেন তিনি। এরপরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হবে বলে জানা গেছে। সার্জারি বিভাগের চিকিৎসকরা প্রাক্তন বিচারপতির স্বাস্থ্যের পরীক্ষা করেছেন। আপাতত চিন্তার কিছু নেই।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...