Monday, March 16, 2026

কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ল কপ্টার! বড় দুর্ঘটনা উত্তরাখন্ডে

Date:

Share post:

রবিবারের সকালে উত্তরাখন্ডে কপ্টার দুর্ঘটনা (Helicoptar crashed in Uttarakhand)। পাইলট সহ মোট ছজন যাত্রী নিয়ে কেদারনাথ ধাম (Kedarnath Dham) থেকে গুপ্তকাশী যাওয়ার পথে গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার! চপারে আরোহীদের মধ্যে এক শিশুও ছিল বলে জানা গেছে। অসমর্থিত সূত্রে এখনও পর্যন্ত ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (UCADA) বিবৃতি দিয়ে জানিয়েছে যে রবিবার ভোর ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কীভাবে কপ্টার ভেঙে পড়ল এখনও স্পষ্ট নয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে এদিন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি।’’ ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা যাচ্ছে, কপ্টারের পিছন দিকের লেজের অংশ ভেঙে নীচের দিকে বেঁকে রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...