Tuesday, June 23, 2026

প্রযোজক শ্যামসুন্দরকে অপহরণের অভিযোগ অভিনেত্রী পূজার বিরুদ্ধে! অভিযুক্ত নায়িকার স্বামীও

Date:

Share post:

নিজের উপার্জনের সর্বস্ব খুইয়ে অসহায় অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Actress Puja Banerjee)ও তাঁর স্বামী কুণাল বর্মা। এবার খোদ কাঠগড়াতে কর্তা-গিন্নি যুগলে। টলিউড পরিচালক শ্যামসুন্দর দে-কে (Shyamsundar Dey) অপহরণের গুরুতর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর!

প্রযোজকের স্ত্রী মালবিকা তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন একটি ভাড়ার গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তাঁর পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।’’ এরপর ৬৪ লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন শ্যামসুন্দরের অর্ধাঙ্গিনী। আরটিজিএস-এর মাধ্যমে প্রযোজক নাকি ২৩ লক্ষ টাকা দিয়েও ছিলেন। মালবিকার অভিযোগ, ‘‘এই ঘটনা শুধুই একটি গুরুতর অপরাধ নয়, এটি একজন বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা ও বিশ্বাস ভঙ্গ। শ্যামের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি, আমাদের পুরো পরিবার এই ঘটনার ফলে গভীর মানসিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমরা সম্পূর্ণ আইনি পথে বিষয়টি মোকাবিলা করছি এবং বিচার ব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” এই প্রসঙ্গে অবশ্য এখনও পর্যন্ত অভিযুক্ত অভিনেত্রী এবং তাঁর স্বামীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিছুদিন আগে সেলিব্রেটি দম্পতি সোশ্যাল মিডিয়া লাইভে এসে জানিয়েছিলেন এক বন্ধু তাঁদের সর্বস্ব হাতিয়ে নিয়েছেন। কিন্তু কোনও নাম প্রকাশ করেননি। এবার মালবিকার সোশ্যাল মিডিয়া পোস্টের পর হিসেব কষতে শুরু করেছে টলিউড।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...