Sunday, June 7, 2026

শুভমন গিলের উদ্দেশ্যে সৌরভের পরামর্শ

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত(Team India)। সেখানেই ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের(Shubman Gill)। এই মুহূর্তে তাঁকে ঘিরে যে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই শুভমন গিলের(Shubman Gill) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বিশেষ করে ইংল্যান্ডে সাফল্য পেতে গেলে কী করতে হবে তাই বললেন সৌরভ।

অধিনায়ক হওয়ার পরই ইংল্যান্ডের মুখোমুখি শুভমন গিল। চ্যালেঞ্জটা যে অনেক গুনে বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট মহল। সেই পরিস্থিতিতে শুভমন গিল সামাল দিতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এই পরিস্থিতিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) শুভমন গিলের(Shubman Gill) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে শুভমন গিলকে সাফল্য পেতে হলে সিম এবং সুইং দুটোই অত্যন্ত সাবধানতার সঙ্গে সামাল দিতে হবে। ২ উইকেটে ১০০ রান, এই পরিস্থিতিতে ব্যাটিং করতে নামা এবং ২০ রানের বিনিময়ে ৪ উইকেট খুইয়ে ব্যাটিং করতে নামা, দুটো পরিস্থিতি কিন্তু সবসময়ই আলাদা। তাই ডিফেন্স যেমন মজবুত করতে হবে, তেমনই অফ স্টাম্পের বল কেমনভাবে ছাড়তে হবে সেটাও বুঝতে হবে।

শুভমন গিল ইন্ট্রা স্কোয়াডে অর্ধশতরান পেয়েছেন। আর সেটা যে খানিকটা হলেও ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানেই গিল সাফল্য পান কিনা সেটাই দেখার।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...